মাদ্রাসায় শিশু বলাৎকার, অভিযুক্ত আটক - Shera TV মাদ্রাসায় শিশু বলাৎকার, অভিযুক্ত আটক - Shera TV

মাদ্রাসায় শিশু বলাৎকার, অভিযুক্ত আটক

বরিশাল ব্যুরো:

শিশু বলৎকারের অভিযোগে বরিশালে মাদ্রসার এক তত্বাবধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ জুন) বিকেলে জেলা পুলিশ সুপার মারুফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত আসামির নাম রেদাউনুল করিম। তিনি বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের মাদীনাতুল উলুম কারীমিয়া মাদ্রাসার তত্ত্বাধায়ক। জেলা পুলিশ সুপার জানান, সম্প্রতি ভুক্তোভোগী এক শিশুর পরিবারের অভিযোগে মাদ্রাসার ঐ তত্বাবধায়ককে গ্রেপ্তার করা হলেও পুলিশ তথ্য পেয়েছে গ্রেপ্তারকৃত মাদ্রসা তত্ত্বাবধায়ক দীর্ঘদিন ধরেই শিশুদের ভয়ভীতি দেখিয়ে ও মাদ্রসা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে শিশু বলাৎকারের মত কুরুচিপূর্ণ কার্যকলাপে লিপ্ত ছিলো।

এছাড়া গ্রেপ্তাকৃত আসামিসহ ঐ মাদ্রসার সকল শিক্ষক চরমোনাই পীরের মুরিদ জানিয়ে ঘটনা ধাপাচাপা দিতেও প্রভাব খাটানোর অভিযোগ আনেন পুলিশ সুপার।

সেয়া টিভি/আকিব

Developed BY: Shera Digital 360