আপনার মোবাইল বৈধ কিনা চেক করবেন যেভাবে - Shera TV আপনার মোবাইল বৈধ কিনা চেক করবেন যেভাবে - Shera TV

আপনার মোবাইল বৈধ কিনা চেক করবেন যেভাবে

সেরা টেক ডেস্ক:

প্রতিবছর বাংলাদেশে প্রায় তিন কোটি মোবাইল হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। আর এর বড় একটা অংশ আসে চোরাই পথে। এসব হ্যান্ডসেট কিনে প্রতারিতও হন অনেকে। আপনি যে হ্যান্ডসেটটি ব্যাবহার করছেন সেটি বৈধ কিনা তা জানা যাবে একটি কোড টাইপের মাধ্যমে।

আপনার মোবাইল ফোনটি বৈধ কিনা তা যাচাই করতে প্রথমে হ্যান্ড সেটটির আইএমইআই বের করতে হবে। এটি আপনি মোবাইল ফোনের সঙ্গে থাকা প্যাকেটে বা সেটের কাভার বা ব্যাটারি খুললে পেতে পারেন। এভাবে না পাওয়া গেলে *#০৬# ডায়াল করুন। ডায়াল করতে কোনো খরচ হবে না। এটি ডায়াল করলে সঙ্গে সঙ্গে আপনার ১৫ সংখ্যার আইএমইআই নম্বর দেখতে পাবেন। পরবর্তী ব্যবহারের জন্য নম্বরটি লিখে রাখুন।

এর পর মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে বড় হাতের অক্ষরে কেওয়াইডি (KYD) লিখে একটি স্পেস দিয়ে ১৫ সংখ্যার আইএমইআই নম্বরটি লিখুন। এবার ১৬০০২ (16002) নম্বরে পাঠিয়ে দিন। পরবর্তীতে ফিরতি মেসেজে বিটিআরসি জানিয়ে দেবে আপনার মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ। সুতরাং এখনি আপনার ফোন চেক করে নিন সেটি বৈধ নাকি অবৈধ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360