ফেসবুকে ওবায়দুল কাদেরকে কটুক্তি, নোবিপ্রবির কর্মকর্তা আটক - Shera TV ফেসবুকে ওবায়দুল কাদেরকে কটুক্তি, নোবিপ্রবির কর্মকর্তা আটক - Shera TV

ফেসবুকে ওবায়দুল কাদেরকে কটুক্তি, নোবিপ্রবির কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহাজিরহাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত জিয়াউর রহমান সম্রাট (৩৫) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) ডিপার্টমেন্টের সহকারী পরিচালক। তিনি কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামের ইউছুফ ভূঁইয়ার ছেলে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, তাকে লিখিত অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সম্রাটের বিরুদ্ধে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম (৪৮)।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360