নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের জন্মদিন আজ - Shera TV নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের জন্মদিন আজ - Shera TV

নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের জন্মদিন আজ

বিশেষ প্রতিবেদক:

দেশে নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামাল। প্রগতিশীল সমাজ বিনির্মাণের এই স্বপ্নদ্রষ্টার আজ ১১০তম জন্মদিন। জননী সাহসিকা হিসেবে খ্যাত সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন।

আজীবন মুক্তবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করেছেন তিনি। সাহিত্যচর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন।

সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা করেন তারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360