ইউজারদের জন্য লাইভ অডিও রুম এবং পডকাস্ট ফিচার আনল ফেসবুক - Shera TV ইউজারদের জন্য লাইভ অডিও রুম এবং পডকাস্ট ফিচার আনল ফেসবুক - Shera TV

ইউজারদের জন্য লাইভ অডিও রুম এবং পডকাস্ট ফিচার আনল ফেসবুক

সেরা টেক ডেস্ক:

ব্যবহারকারীদের জন্য লাইভ অডিও রুম এবং পডকাস্ট ফিচার নিয়ে এসেছে ফেসবুক। সোমবার ফিচারটি অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আপাতত যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু ব্যবহারকারী ও পরিচিত মুখ ফিচারটি ব্যবহারের সুবিধা পাবেন।

সামাজিক নেটওয়ার্ক ভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, অডিও টুল ব্যবহার করে নির্মাতারা যাতে সাউন্ডবাইট তৈরি করে নিয়ে আসতে পারে, সে ব্যবস্থাও করছেন তারা। আগামী সপ্তাহগুলোতে আরও ব্যবহারকারীর কাছে লাইভ অডিও রুম ও নতুন ফিচার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে ফেসবুক। ফিচারে প্রবেশাধিকার পাওয়া খ্যাতনামা ব্যক্তিরা চাইলে বন্ধুদের, অন্যান্য ভেরিফাইড পরিচিত মুখদের এবং শ্রোতাদেরকে অডিও রুমে বক্তা হিসেবে টানতে পারবেন। খবর টেকক্রাঞ্চের

ফেসবুক বিবৃতিতে জানিয়েছে, অডিও রুমে আলোচনা চলার আগে বা চলাকালীনও বক্তা নির্বাচন করে দেওয়ার সুযোগ থাকবে আয়োজকের হাতে। সবমিলিয়ে ৫০ জন বক্তা থাকতে পারবে এক আয়োজনে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360