আসছে নিশোর ডার্ক থ্রিলার 'কুয়াশা' - Shera TV আসছে নিশোর ডার্ক থ্রিলার 'কুয়াশা' - Shera TV

আসছে নিশোর ডার্ক থ্রিলার ‘কুয়াশা’

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
এবার একটি ডার্ক থ্রিলার নাটকে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাম ‘কুয়াশা’। আফরান নিশোর গল্প ভাবনায় এটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। এ নাটকে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। এ বিষয়ে নিশো বলেন, আমাদের চারপাশে অনেক ঘটনাই থাকে। আমরা সেগুলো দেখি। সেসব চিন্তা থেকেই এই গল্পটি মাথায় এসেছে। আশা করছি ভালো লাগবে সবার।
এদিকে নিশো বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সামনেই মুক্তি পাবে তার ওয়েব সিরিজ ‘মরীচিকা’।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360