৫ দিনের রিমান্ডে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার ২ আসামী - Shera TV ৫ দিনের রিমান্ডে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার ২ আসামী - Shera TV

৫ দিনের রিমান্ডে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার ২ আসামী

স্টাফ রিপোর্টার:

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পরীমণির করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম। আদালত তাদের গ্রেপ্তার দেখানোর পর শুরু হয় রিমান্ডের শুনানি। এসময় রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানায় আসামিপক্ষের আইনজীবীরা।

অন্যদিকে মামলার সুষ্ঠু তদন্ত স্বার্থে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360