অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে - Shera TV অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে - Shera TV

অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

স্টাফ রিপোর্টার:

করোনা সংক্রমণের কারণে বাতিল হওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেয়া শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব যাত্রী চলতি মাসের ২৩ থেকে ২৬শে জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট কিনেছেন, তাদের ২৫শে জুন থেকে আগামী ৩০শে জুন পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360