দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৭৭ জনের মৃত্যু - Shera TV দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৭৭ জনের মৃত্যু - Shera TV

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৭৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৭ জন। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৪৩৩৪ জন।  আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে, গতকাল শুক্রবার করোনায় মৃত্যু হয় ১০৮ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360