একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সূচি - Shera TV একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সূচি - Shera TV

একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সূচি

স্টাফ রিপোর্টার:

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর দুদিনের বেশি অবসর মেলেনি। মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল মঙ্গলবার ভোর রাতেই যাত্রা করেছে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। এবার জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণের ম্যাচই খেলবে বাংলাদেশ। তবে আজ ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে জিম্বাবুয়ে রওয়ানা হয়েছে কেবল টেস্ট দল।

তবে এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার কারণে টেস্ট স্কোয়াডে থাকা ১৮ ক্রিকেটার ও কোচিং স্টাফরা প্রথম দফায় জিম্বাবুয়ে যাচ্ছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পরের দফায় যাবেন।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ৯ জুলাই রওনা হবেন সীমিত ওভারের ক্রিকেটাররা। এছাড়া সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়ে যাবেন। জিম্বাবুয়ে পৌঁছার পর দিনই অনুশীলন করবেন তামিমরা। এরপর ৩ ও ৪ জুলাই সফরকারীরা দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। ৫ ও ৬ জুলাই অনুশীলন করে ৭ জুলাই মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচটি।

এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360