বাবা হতে যাচ্ছেন নোবেল! - Shera TV বাবা হতে যাচ্ছেন নোবেল! - Shera TV

বাবা হতে যাচ্ছেন নোবেল!

স্টাফ রিপোর্টার:

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না গায়ক মইনুল আহসান নোবেলের। এবার বাবা হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে বিদ্রুপের শিকার হলেন তিনি। আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি।

আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন। সোমবার রাতে ফেসবুকে একথা লেখেন নোবেল। তাতেই বিদ্রুপের পালা শুরু হয়ে যায়। নোবলের পোস্টের ‘হয়তো’ শব্দ নিয়ে আপত্তি নেটিজেনদের। হয়তো বা? আপনি শিওর না? এমন প্রশ্ন তোলা হয়েছে। বাংলাদেশের এক নেটিজেন আবার কটাক্ষ করে লিখেছেন, ভাই যা করেছো তো করেছোই এখন বাচ্চাটার দিকে তাকাইয়া ভাল হয়ে যাও। যেন বাচ্চা তোমারে নিয়া প্রাউড করতে পারে। এমনই প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে নোবেলেন কমেন্ট বক্স।

ফারিহা মাইমুনা নামের এক নারী লিখেছেন— আলহামদুলিল্লাহ কিন্তু হয়তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নেই!’ সিয়াম নাসির নামে এক নেটিজেন লিখেছেন— ‘ভাই যা করেছ তো করেছই, এখন বাচ্চাটার দিকে তাকাইয়া ভালো হয়ে যাও। যেন বাচ্চা তোমারে নিয়া প্রাউড করতে পারে।’

নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে উঠে আসেন তিনি। এ পর্যন্ত দুটি মৌলিক গান গেয়েছেন নোবেল। তবে ফেসবুকে বিতর্কিত কিছু স্ট্যাটাস দিয়ে মাঝেমধ্যে সমালোচনার মুখে পড়েন নোবেল এবং পরে ক্ষমা চেয়ে বক্তব্য দেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360