অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ ঘোষনা - Shera TV অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ ঘোষনা - Shera TV

অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ ঘোষনা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আজ বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বুধবার তার ফেসবুক পেজে জানায়, বাংলাদেশ সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের পরিপ্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।

ভারতীয় হাইকমিশন আরো জানায়, লকডাউনে বন্ধের সময়ও ভারতে জরুরি ভ্রমণের জন্য ভিসার আবেদন বিবেচনা করা হবে। জরুরি ভ্রমণ, বিশেষ করে চিকিত্সাসংক্রান্ত ভ্রমণের জন্য তথ্য জানতে ইমেইলে ([email protected]) এবং ফোনে (০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬৬) যোগাযোগ করা যেতে পারে।

উল্লেখ্য, আগামী ১৪ জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ রয়েছে। কেবল অতি জরুরি প্রয়োজনে শর্তসাপেক্ষে যাতায়াতের সুযোগ আছে।

সেরা টভ

Developed BY: Shera Digital 360