লকডাউনের আগে মেয়ে আইরাকে নিয়ে ঢাকা ছাড়লেন সৃজিত - Shera TV লকডাউনের আগে মেয়ে আইরাকে নিয়ে ঢাকা ছাড়লেন সৃজিত - Shera TV

লকডাউনের আগে মেয়ে আইরাকে নিয়ে ঢাকা ছাড়লেন সৃজিত

স্টাফ রিপোর্টার:

দেশ শাটডাউনের আগ মুহূর্তে ঢাকা ছাড়লেন অভিনেত্রী মিথিলা। ফিরলেন নির্মাতা সৃজিতের কাছে। একা নন, মিথিলার সঙ্গে ছিল কন্যা আইরাও।

৩০ জুন দুপুর নাগাদ বেনাপোল স্থলবন্দর অতিক্রম করে ভারতের মাটিতে পা রাখেন মা-মেয়ে। সীমান্তে দাঁড়িয়ে দুজনকে উষ্ণ অভ্যর্থনা জানান সৃজিত মুখার্জি। বেনাপোল বন্দরে তোলা সেসব ছবি পোস্ট করে ফেসবুকে জানান দেন মিথিলা।

ছবিতে দেখা যায়, বেনাপোল স্থলবন্দর দিয়ে মেয়েকে নিয়ে ভারত প্রবেশ করেছেন মিথিলা। তাদের দু’জনকে নিয়ে যেতে ওপারের সীমান্তে পৌঁছান সৃজিত। এরপর একসঙ্গে গাড়িতে করে বাসার পথে রওনা হন তারা।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একাকিত্বের একশ দিন পর ফেরা। ’

মিথিলা জানান, তার মেয়ে আইরা কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস টু-তে পড়ছে। তার ক্লাস শুরু হয়ে গেছে বলেই তাড়াহুড়া করে ছুটে গেলেন কলকাতায়।

তিন মাস আগে কলকাতা থেকে ঢাকায় ফিরেছিলেন মিথিলা। দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। অংশ নেন সিনেমা ও নাটকের শুটিংয়ে। সর্বশেষ মঙ্গলবার (২৯ জুন) ‘সুখী আত্মা’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। এছাড়া সৃজিতও ব্যস্ত ছিলেন নিজের কাজ নিয়ে। ফের দীর্ঘ সময় পর সৃজিত-মিথিলা একে অপরকে কাছে পেলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360