কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার আনল ফেসবুক - Shera TV কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার আনল ফেসবুক - Shera TV

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার আনল ফেসবুক

সেরা টেক ডেস্ক:

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক এবার নিউজ বুলেটিনের দি‌কে ঝুঁকলো। প্ল্যাটফর্মটিতে চালু করা হচ্ছে বুলেটিন নিউজ ফিচার। ফেসবুকের লাইভ অডিওর সঙ্গে বুলেটিন নিউজ ফিচারটিও যুক্ত হবে। এর মাধ্যমে অডিও লাইভ করার সময় কন্টেন্ট নির্মাতারা লোগো, প্রতিষ্ঠানের নাম, কালার প্যালেটসহ বিভিন্ন বিষয় যুক্ত করতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চ এবং দ্য ভার্জ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সুবিধা যুক্ত হওয়ায় লাভবান হবেন ভিডিও কনটেন্ট নির্মাতারা। কারণ তারা সাবস্ক্রিপশন প্রাইসের সবটুকুই পাবেন। তাদের কাছ থেকে রাজস্ব চাইবে না ফেসবুক।

এ বিষয়ে মার্ক জাকারবার্গ বলেন, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ব্যাপক জনপ্রিয় স্বাধীন কনটেন্ট নির্মাতা, লোকাল গ্রুপ ও পেজ। এ কারণেই কনটেন্ট নির্মাতাদের সহায়তা করার চেষ্টা করছি আমরা। নতুন এই ফিচারের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের কনটেন্ট আগের তুলনায় বেশি পৌঁছাবে বলেও জানান তিনি।

আর সেটা হলে বেশি মুনাফা অর্জন করতে পারবেন কনটেন্ট নির্মাতারা। বর্তমানে এটি চালু হয়েছে ছোট ছোট গ্রুপ নিয়ে। কিছু দিনের মধ্যেই এতে বড় গ্রুপ চালু করা হবে, বলছেন জাকারবার্গ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360