ভেঙে যাচ্ছে আমির দম্পতির সংসার - Shera TV ভেঙে যাচ্ছে আমির দম্পতির সংসার - Shera TV

ভেঙে যাচ্ছে আমির দম্পতির সংসার

অনলাইন ডেস্ক:

বলিউড দম্পতি আমির খান ও কিরণ রাও দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন। এ তারকা দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার সকালে দু’জনেই নেটমাধ্যমে একটি বিবৃতি জারি করে জানিয়েছেন সে কথা।

তারা লিখেছেন, ‘এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে।

এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360