আরও এক সপ্তাহ বাড়তে পারে কঠোর লকডাউন - Shera TV আরও এক সপ্তাহ বাড়তে পারে কঠোর লকডাউন - Shera TV

আরও এক সপ্তাহ বাড়তে পারে কঠোর লকডাউন

স্টাফ রিপোর্টার:
করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশে জারি করা কঠোর লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হতে পারে। রোববার (০৪ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত এক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে জানান, এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মৃত্যুর সংখ্যা শতাধিক হচ্ছে প্রতিদিনই। তার চলমান বিধি নিষেধের মেয়াদ বাড়ানোর চিন্তা ভাবনা চলছে।

তবে কতদিন বাড়ানো হতে পারে এমন প্রশ্নের জবাবে রিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ৭ দিন বাড়তে পারে। শিগগিরই বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর কর্মকর্তা জানান, করোনায় যে হারে মৃত্যু ও আক্রান্ত হচ্ছে, বিধিনিষেধ বাড়ানো ছাড়া সরকারের কাছে অন্য কোনো পথ খোলা নেই।

এদিকে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ডা. কাজী তারিকুল ইসলাম আরও ৭ দিন বিধিনিষেধ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। তিনি জানান, এবারের পরিস্থিতি ভয়ানক। কারণ এবারের যে ডেল্টা ভ্যারিয়েন্ট তা অত্যন্ত ভয়ানক। যারা ভেবেছিলেন, করোনা শুধু বড়লোকদের সংক্রমিত করে, তারা এবার বুঝতে পারছেন করোনা কাউকেই ছাড়ে না। এই ভ্যারিয়েন্ট শহর-গ্রাম সর্বত্র দ্রুত ছড়ায়। এই ভয়াবহতা থেকে মানুষকে রক্ষা করতেই বিধিনিষেধ আরও সাতদিন বাড়াতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও বিধিনিষেধের সময় বর্ধিত করা বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। গত ২৮ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, ৭ দিন বিধিনিষেধ চলার পর আরও ৭ দিন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে।

বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে এর আগে ইঙ্গিত দিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও। গত ২৮ জুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ৭ দিন পর এই বিধিনিষেধ বাড়ানোর বিষয় বিবেচনায় রয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360