কান উৎসবে প্রশংসিত 'রেহানা মরিয়ম নূর' - Shera TV কান উৎসবে প্রশংসিত 'রেহানা মরিয়ম নূর' - Shera TV

কান উৎসবে প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন ডেস্ক:
কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠেছে মঙ্গলবার৷ তার ঠিক পরদিনই প্রদর্শিত হয় বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ স্থান পাওয়া চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’৷ বুধবার ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে‘রেহানা মরিয়ম নূর’এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়৷ এই চলচ্চিত্রের পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ৷ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন৷ চলচ্চিত্রটি প্রিমিয়ারের পরপরই দর্শকরা দাঁড়িয়ে কড়তালির মাধ্যমে প্রশংসা জানান। দর্শকদের প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে পরেন অভিনেত্রি আজমেরী হক বাঁধন সহ দর্শক, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360