স্টাফ রিপোর্টার:
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ম্যাজিক মাশরুমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, এই মাদকটির কারণে সেবনকারী নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটা একটি হ্যালোসিনেশন ড্রাগ। একইসাথে মাদকটি গ্রহনের কারণে অনিদ্রা, ক্ষুধামন্দসহ নানা পাশ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। আটককৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপে বিক্রি করতো। আটক অর্নব ত্রিশটি বার কানাডা থেকে গত মে মাসে নিয়ে আসে। পরে তা বিক্রি করে। একেকটি বার পঁচিশ হাজার টাকা বিক্রি করতো বলে দাবি করেছে র্যাব কর্মকর্তা।
এ সময় আটককৃতদের কাছ থেকে দুই বোতল বিদেশি মদও উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি বারে একশ বিশটি স্লাইড জব্দ করা হয়।
সেরা টিভি/আকিব