ফের শুরু হল করোনার টিকা নিবন্ধন - Shera TV ফের শুরু হল করোনার টিকা নিবন্ধন - Shera TV

ফের শুরু হল করোনার টিকা নিবন্ধন

স্টাফ রিপোর্টার:

মহামারি করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম আবারও শুরু হয়েছে। এবার ৩৫ বছর থেকেই টিকার নিবন্ধন করা যাবে। এর আগে টিকাগ্রহীতার বয়স সর্বনিম্ন ৪০ বছর ছিলো। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সুরক্ষা ওয়েবসাইটে দেখা যায়, ৩৫ বছর ও তদুর্ধ নাগরিকসহ ২২ ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে টিকার নিবন্ধন করা যাচ্ছে। সুরক্ষা ওয়েবসাইট দেখা যায়, এবারে বিদেশি নাগরিক, বিদেশগামী বাংলাদেশি কর্মী এবং বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের পাসপোর্ট দিয়ে নিবন্ধন করার আলাদা একটি বিভাগ করা হয়েছে।

২২ ক্যাটাগরির মধ্যে রয়েছে- নাগরিক নিবন্ধন (৩৫ বছর ও তদুর্ধ), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী, অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা, সম্মুখসারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, রাষ্ট্রপরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, সম্মুখ সারির গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখ সারির কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয় প্রতিনিধিগণ (সকল ধর্মের), মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি, জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ও ফায়ার সার্ভিস এর সম্মুখসারির সরকারি কর্মকর্তা-কর্মচারী, রেল স্টেশন, বিমানবন্দর, স্থল বন্দর ও নৌ বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জেলা ও উপজেলাসমূহে জরিরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী,ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, জাতীয় দলের খেলোয়াড়, চিকিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমুহের ছাত্রছাত্রী।

এর আগে সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সাংবাদিকদের বলেছিলেন, এখন থেকে ৩৫ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে। দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আপাতত তিনটি ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম চলছে। দু-এক দিনের মধ্যেই সবার জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হবে এবং সুরক্ষা অ্যাপে আগের সবগুলো ক্যাটাগরি যুক্ত করে দেওয়া হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360