থাইল্যান্ডের ব্যাংককসহ ৯ প্রদেশে কারফিউ জারি - Shera TV থাইল্যান্ডের ব্যাংককসহ ৯ প্রদেশে কারফিউ জারি - Shera TV

থাইল্যান্ডের ব্যাংককসহ ৯ প্রদেশে কারফিউ জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসের বিস্তার রোধে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার এক বৈঠক শেষে করোনাভাইরাস টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। আগামী সোমবার থেকে কারফিউ চালু হবে।

জানা গেছে, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময়ে লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, অপ্রয়োজনে বের হওয়া নিষেধ। এছাড়া সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর মলগুলো রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে।

দেশটিতে আজ শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যে বলা হয়, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ৭২ জনের মৃত্যু হয়েছে। গত এপ্রিল থেকে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ চলছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360