জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি - Shera TV জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি - Shera TV

জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি

লাইফস্টাইল ডেস্ক:

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ গ্রহমাতা চন্দ্র, গ্রহপিতা রবি ও সবগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙা হয়ে উঠবে।মেষ [২২ মার্চ-২০ এপ্রিল]

কর্মের সুনাম যশ কাক্সিক্ষত স্বপ্ন পূরণ হবে। অবশ্য বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

দীর্ঘদিনের অনাদায়ী টাকা আদায় হবে। ধারকর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। শরীর-স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকা রয়েছে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুর্শ্চিন্তা ঘুচবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।

মিথুন [২১ মে-২০ জুন]

হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের পূর্ণ ফল প্রাপ্ত হবেন। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ এমনকি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও যানবাহন মেরামতে প্রচুর ব্যয় হবে। লটারি জুয়া রেস শেয়ার এড়িয়ে চলতে হবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য নিত্যনতুন সুযোগ আসতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের কলহবিবাদের মীমাংসা হবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। দ্রুতগতির বাহন এড়িয়ে চলা সমীচীন হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ভাগ্যলক্ষ্মীর কৃপায় সব প্রতিকূলতা কাটবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। হারানো ধনসম্পদ পুনরুদ্ধারের পথ খুলবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। রাগ জেদ আবেগ বর্জনীয়।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। প্রেমিকযুগলের প্রেম ভেঙে যেতে পারে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

বেকার যুবক-যুবতীরা কোনো না কোনো শুভ সংবাদ পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের পথ প্রশস্ত হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শত্রুরা পরাস্ত হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

সিজনাল রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে। একদিকে আয়-উপার্জন কর্ম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। অবশ্য শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

পিতা-মাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। মামলা-মোকদ্দমা মীমাংসা হবে। দ্রুতগতির বাহন এড়িয়ে চলুন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে আপনাকেই ছাড় দিতে হবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভফল প্রদান করবে। সন্তান-সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হতে পারেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360