জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ২১শে জুলাই - Shera TV জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ২১শে জুলাই - Shera TV

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ২১শে জুলাই

স্টাফ রিপোর্টার:

দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২১শে জুলাই ঈদুল আজহা। জিলহজ মাসের চাঁদ দেখতে আজ রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে, সৌদি আরবে ২০শে জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে শুক্রবার রাতে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই হবে আরাফাতের দিন। করোনার কারণে চলতি বছরও বিদেশিদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার। এবার সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত মোট ৬০ হাজার মানুষকে হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। এরই মধ্যে তারা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360