ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশী ৪৯ জন বাংলাদেশিকে উদ্ধার - Shera TV ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশী ৪৯ জন বাংলাদেশিকে উদ্ধার - Shera TV

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশী ৪৯ জন বাংলাদেশিকে উদ্ধার

অনলাইন ডেস্ক:

তিউনিসিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশী ৪৯ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে। তারা লিবিয়া থেকে ইউরোপে যাত্রা করেছিলেন। গত বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয় বলে তিউনিসিয়া নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ জানিয়েছে।

তিউনিসিয়া নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এসব বাংলাদেশি ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে একটি নৌকায় চড়ে বসেন। যাত্রার তিন দিন পর তিউনিসিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে এসব বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন। সেখান থেকে তিউনিসিয়ার নৌবাহিনীর এক দল সদস্য তাদের উদ্ধার করে জারজিসে নিয়ে যান। পরে তাদের সেখান থেকে বেন গুয়ারদানে এল টেফ শহরে স্থানান্তর করা হয়েছে।।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360