ঈদে ছোট পর্দায় আসছে শাকিবের নবাব এলএলবি - Shera TV ঈদে ছোট পর্দায় আসছে শাকিবের নবাব এলএলবি - Shera TV

ঈদে ছোট পর্দায় আসছে শাকিবের নবাব এলএলবি

বিনোদন ডেস্ক:

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদ। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

এরমধ্যে থাকছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‌‘নবাব এলএল.বি’। অনন্য মামুন পরিচালিত এ ছবিটি প্রথম থেকেই আছে আলোচনা ও সমালোচনায়। এমনকি এর জন্য কোর্ট-কাচারিও হয়েছে। কিন্তু থেমে নেই ছবিটির পথচলা। প্রথম ওটিটি, পরে প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার এটি আসছে ছোট পর্দায়।

ঈদের ২য় দিন ‘নবাব এল এল.বি’ দেখানো হবে। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন। এতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এটা শাকিবের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360