আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় - Shera TV আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় - Shera TV

আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার রাজধানীর মিরপুরের বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, জরুরি শাটডাউনের কারণে আজ মঙ্গলবার মিরপুরের ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, ১০, ১১, ১২ ‌ও ১০ নম্বর থেকে ১৪ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের পূর্ব পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন বেলা ২টা হতে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360