ঈদের পরের লকডাউনে বন্ধ থাকবে সকল শিল্প কারখানা - Shera TV ঈদের পরের লকডাউনে বন্ধ থাকবে সকল শিল্প কারখানা - Shera TV

ঈদের পরের লকডাউনে বন্ধ থাকবে সকল শিল্প কারখানা

স্টাফ রিপোর্টার:

করোনার সংক্রমণ রোধে ১৪ দিনের চলমান কঠোর লকডাউনে খোলা রয়েছে দেশের সব পোশাক কারখানা। তবে ঈদের পর থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের লকডাউনে বন্ধ থাকবে সকল শিল্প কারখানা।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা ও কোরবানির পশু কেনাবেচাকে সামনে রেখে চলমান কঠোর লকডাউন আট দিনের জন্য শিথিল করছে সরকার। ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। চলবে ৫ আগস্ট পর্যন্ত। এ সময় অন্য সব কিছুর সঙ্গে শিল্প কারখানাগুলো বন্ধ থাকবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করা সরকার। বিধিনিষিধের চতুর্থ দিনে এই সীমা আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়, যার মেয়াদ শেষ হবে আগামীকাল বুধবার। করোনার পরিস্থিতির উন্নতি না হলেও ঈদকে সামনে রেখে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিনের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ২৩ জুলাই থেকে দুই সপ্তাহের জন্য ফের কঠোর লকডাউনের কথা জানানো হয়। এই দুই সপ্তাহে দেশের সব শিল্প কারখানা বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করা হলো। তবে এ সময়ে জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360