আমতলীতে করোনায় আক্রান্ত ২৬ জনের ১১ জন হাসপাতালে ভর্তি - Shera TV আমতলীতে করোনায় আক্রান্ত ২৬ জনের ১১ জন হাসপাতালে ভর্তি - Shera TV

আমতলীতে করোনায় আক্রান্ত ২৬ জনের ১১ জন হাসপাতালে ভর্তি

মো: মহসীন মাতুব্বর আমতলী প্রতিনিধি:
নমুনা পরীক্ষায় আমতলী উপজেলায় ২৬ ব্যাক্তি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর আক্রান্তরা বাড়ীর আইশোলেসনে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সোম ও মঙ্গলবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৯ জন ব্যাক্তি নমুনা দেয়। ওই ৫৯ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সোমবার ১৫ এবং মঙ্গলবার ১১ জন। আক্রান্তদের মধ্যে ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর আক্রান্ত ১৫ জন বাড়ীর আইসোলেশনে থেকে মুঠোফোনে যথাযথ চিকিৎসা দিচ্ছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম বলেন, আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই মুঠোফোনে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, ৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।

Developed BY: Shera Digital 360