করোনা ভ্যাকসিনের বয়সসীমা ১৮ করার পরিকল্পনা - Shera TV করোনা ভ্যাকসিনের বয়সসীমা ১৮ করার পরিকল্পনা - Shera TV

করোনা ভ্যাকসিনের বয়সসীমা ১৮ করার পরিকল্পনা

স্টাফ রিপোর্টার:

করোনার টিকার বয়সসীমা ১৮ করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ১৯ আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি শেড উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, সরকারের কাছে ৪৫ লাখ ডোজ করোনার টিকা মজুত আছে এবং আরো অর্ধ কোটি টিকা খুব শিগগিরই পাওয়া যাবে। বর্তমানে টিকার বয়সসীমা ৩৫ থাকলেও তা ১৮ করার পরিকল্পনা হচ্ছে। চলমান কঠোর বিধি নিষেধ শিথিল করায় স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ হার বাড়ার পাশাপাশি মৃত্যু ঝুঁকি বাড়ার আশংকা করছেন মন্ত্রী।

তিনি আরও বলেন, সাধারণ ও আইসিইউ মিলে ২৫ শতাংশ বেড এখনো খালি আছে। তবে, সংক্রমণের লাগাম টেনে ধরতে না পারলে স্বাস্থ্যখাত পরিস্থিতি সামাল দিতে পারবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আগে এই বয়স সীমা ছিল ন্যূনতম ৪০ বছর। গত ৭ জুলাই নতুন করে নিবন্ধন শুরুর সময় তা কমিয়ে ৩৫ বছর করা হয়।

অর্থাৎ, যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি, কেবল তারাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। তবে বেশ কিছু পেশাজীবী শ্রেণি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, প্রবাসী কর্মী এবং প্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা বয়সসীমার বাইরেও নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360