নিজের বেতন করোনায় আক্রান্ত গরীব ও দুঃস্থদের দিয়ে দিলেন মাশরাফি - Shera TV নিজের বেতন করোনায় আক্রান্ত গরীব ও দুঃস্থদের দিয়ে দিলেন মাশরাফি - Shera TV

নিজের বেতন করোনায় আক্রান্ত গরীব ও দুঃস্থদের দিয়ে দিলেন মাশরাফি

স্টাফ রিপোর্টার:

করোনায় আক্রান্ত গরীব ও দুঃস্থদের জরুরি চিকিৎসায় এক মাসের বেতনের টাকা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলুর কাছে মাশরাফির বাবা জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মুর্তজা স্বপন ছেলের এক মাসের বেতনের ১ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ, সহ-সভাপতি ও পিপি ইমদাদুল ইসলাম, সহ-সভাপতি ও নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দিকী, জরুরি চিকিৎসা ও স্বাস্থ্য সেবা কার্যক্রমের সমন্বয়ক মো. খসরুল আলম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসহ দলীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, এ অর্থ নড়াইলে করোনায় আক্রান্ত দুঃস্থ ব্যক্তিদের জরুরি চিকিৎসা ও স্বাস্থ্য সেবায় ব্যয় হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360