গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ১৮৭ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ১৮৭ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ১৮৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন, যা গত ২৪ ঘণ্টায় বিভাগীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৫ জনে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ১৪৮ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360