চাকরি হারালেন নুসরাতের বোন - Shera TV চাকরি হারালেন নুসরাতের বোন - Shera TV

চাকরি হারালেন নুসরাতের বোন

স্টাফ রিপোর্টার:

দায়িত্বে অবহেলার কারণে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন নুসরাত জাহান তানিয়া। তিনি কুমিল্লা শহরে বেসরকারি একটি ব্যাংকের শাখায় কর্মরত ছিলেন। মাসের পর মাস কাজে অবহেলা ও যথাযথ দায়িত্বপালন করতে না পারায় দুদিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির একটি নির্ভরযোগ্য সূত্র শুক্রবার রাতে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মহদেহ উদ্ধার হওয়া কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। বোন মুনিয়াকে উচ্ছৃঙ্খল জীবনে ঠেলে দেওয়া, নিজের ও স্বামীর আইডিকার্ড জমা দিয়ে বোনকে গুলশানে বাসা ভাড়া করে দেওয়াসহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে।

নুসরাত যে ব্যাংকে কর্মরত ছিলেন তার প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘নুসরাত জাহান তানিয়া বছর দেড়েক আগে ‘মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। গত এপ্রিল এবং মে মাসে তার ওপর অর্পিত দায়িত্ব তিনি পালন করতে পারেননি। এমনকি তিনি যে বিভাগের অধীনে কর্মরত ছিলেন নিয়মবহির্ভূতভাবে সেখানেও যোগাযোগ রাখেননি। বিষয়টি উল্লেখ করে তাকে দুবার নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বচলে গত ১৪ জুলাই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360