লঞ্চে গাদাগাদি, সঙ্গে বাড়তি ভাড়া - Shera TV লঞ্চে গাদাগাদি, সঙ্গে বাড়তি ভাড়া - Shera TV

লঞ্চে গাদাগাদি, সঙ্গে বাড়তি ভাড়া

স্টাফ রিপোর্টার:

ঈদুল আজহা সামনে রেখে লঞ্চযোগে রাজধানী ঢাকা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ দক্ষিনাঞ্চলে ফিরছেন। কিন্তু লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠেছে। যাত্রীরা অভিযোগ করছেন, লঞ্চে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না উপরন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ লঞ্চেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ডেকের ভাড়া দ্বিগুন নেয়া হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি এমনটাই অভিযোগ যাত্রীদের।  নাজমুল হাসান নামের এক যাত্রী অভিযোগ করেন, তিনি ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশে শুক্রবার সন্ধ্যায় ঢাকা সদর ঘাট থেকে কুয়াকাটা-১ দোতলা লঞ্চে ওঠেন। কেবিন না পেয়ে তিনি লঞ্চের নিচতলায় ডেকে আসন নেন। লঞ্চে তিল ধরণের ঠাঁই ছিল না উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্বে যাত্রীদের অবস্থান করার কথা থাকলেও তা মানা হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, লঞ্চে নির্দিষ্ট ভাড়ার থেকে দ্বিগুণ ভাড়া নেওয়া হয়েছে। তার কাছ থেকে ডেক ভাড়া নেওয়া হয়েছে ৬০০ টাকা। এছাড়া সিঙ্গেল কেবিন ভাড়া ১৫শ টাকা, ডাবল কেবিন ভাড়া ২৫শ থেকে তিন হাজার টাকা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360