বিয়ের একদিনের মাথায় লাশ হলেন স্কুল শিক্ষক - Shera TV বিয়ের একদিনের মাথায় লাশ হলেন স্কুল শিক্ষক - Shera TV

বিয়ের একদিনের মাথায় লাশ হলেন স্কুল শিক্ষক

অনলাইন ডেস্ক:

বিয়ের এক দিন পর শ্বশুর ও শাশুড়িকে বাসে তুলে দিয়ে ফেরার পথে লাশ হলেন এক শিক্ষক। শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ের তুহিন কাউন্টারের সামনে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নিহত ওই শিক্ষকের নাম শহিদুজ্জামান সুমন (৩৮)। সে বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (ইংরেজি) ও পটুয়াখালীর বাউফলের উত্তর বনকাজল গ্রামের মৃত আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360