সাকিব নৈপুণ্যে বাংলাদেশের সিরিজ জয় - Shera TV সাকিব নৈপুণ্যে বাংলাদেশের সিরিজ জয় - Shera TV

সাকিব নৈপুণ্যে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক:

সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ৯৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে ২৪১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। রবিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে।
জবাবে ৪৯ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ২৪২ রান করে টাইগাররা। সাকিবের সঙ্গে ২৮ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। মূলত সাইফুদ্দিন ও সাকিবের পার্টনারশিপে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360