বাকবাকুম পার্টিতে পরিণত হয়েছে বিএনপি - Shera TV বাকবাকুম পার্টিতে পরিণত হয়েছে বিএনপি - Shera TV

বাকবাকুম পার্টিতে পরিণত হয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার:

বিএনপি একটি বাকবাকুম পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক৷ তিনি বলেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে করোনার ভ্যাকসিন আসে, তখন বিএনপি বলেছিল ভ্যাকসিন তারা নেবে না। ভ্যাকসিনের মধ্যেও তারা অপপ্রচার চালিয়েছিল।
একদিকে তাদের নেত্রী দণ্ডিত খালেদা জিয়াও ভ্যাকসিন নেয়, অন্যদিকে তাদের নেতারা ভ্যাকসিন নিয়ে সমালোচনা করে। আসলে বিএনপির একটি বাকবাকুম পার্টিতে পরিণত হয়েছে।

রোববার (১৮ জুলাই) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার ‘কারা অন্তরীণ দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360