মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা - Shera TV মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা - Shera TV

মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

বিনোদন ডেস্ক:

কুমিল্লার একটি আদালতে অভিনেতা মোশাররফ করিম, বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষসহ আরও তিনজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্যমো. রফিকুল ইসলাম হোসাইনী।

রবিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে এই মামলাটি করা হয়। মামলায় অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। বাদী সূত্রে জানা গেছে, ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে। বাদীপক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্তসাপেক্ষে আগামী ১৮ আগস্টে রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360