হজের মূল আনুষ্ঠানিকতা শুরু - Shera TV হজের মূল আনুষ্ঠানিকতা শুরু - Shera TV

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

স্টাফ রিপোর্টার:

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। করোনা মহামারির মধ্যেই সীমিত পরিসরে এবারও পালিত হচ্ছে হজ।

হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে এরই মধ্যে মিনা থেকে আরাফাত ময়দানে সমবেত হয়েছেন হাজিরা।

শাদা কাপড় পরে সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। আরাফাতের ময়দানে হজের খুৎবা পাঠ করবেন মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ বন্দর বালিলাহ।

এরপর জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন হজ পালনকারীরা। সন্ধ্যায় মুজদালিফায় ফিরবেন তারা। মাগরিব ও এশার নামাজ আদায়ের পর পাথর সংগ্রহ করবেন। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন তারা।

মঙ্গলবার ফজরের নামাজ শেষে জামারায় প্রতীকী বড় শয়তানকে পাথর নিক্ষেপ শেষে দেয়া হবে পশু কোরবানি। এরপর মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন।

কাবার সামনে দুই পাহাড় সাফা ও মারওয়ায় আনুষ্ঠানিকতা শেষে আবার মিনায় ফিরে যাবেন হাজিরা। মিনায় যত দিন থাকবেন, তত দিন শয়তানকে ২১টি পাথর নিক্ষেপ করবেন।

গত বছরের মতো এবারও করোনাভাইরাসের কারনে সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শনিবার শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।  এবার হজে অংশ নিচ্ছেন ৬০ হাজার মুসল্লি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360