২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা - Shera TV ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা - Shera TV

২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে গণপরিবহন ছাড়াও অন্যান্য পরিবহন মিলিয়ে প্রায় ৩৩ হাজার পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৩২ হাজার ৭১৩টি পরিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360