মাইক্রোসফটের সার্ভারে চীনের হামলা - Shera TV মাইক্রোসফটের সার্ভারে চীনের হামলা - Shera TV

মাইক্রোসফটের সার্ভারে চীনের হামলা

অনলাইন ডেস্ক:

চীনের বিরুদ্ধে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে বড় ধরনের সাইবার আক্রমণের অভিযোগ তুলেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইইউ। চলতি বছরের শুরুতে চীন ওই হামলা চালায় বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ওই হামলায় বিশ্বব্যাপী অন্তত ৩০ হাজার সংস্থা ক্ষতিগ্রস্ত হয়।

জানুয়ারিতে হাফনিআম নামে চীনের সঙ্গে সংযুক্ত একটি গ্রুপের হ্যাকাররা মাইক্রোসফ্ট এক্সচেঞ্জের সার্ভারের একটি দুর্বলতা কাজে লাগাতে শুরু করেছিল। তারা ওই অংশ দিয়েই ভিন্নপথে সিস্টেমে ঢোকার চেষ্টা করেছিল। আবার ওই পথেই তারা বের হয়ে আসবে বলে পরিকল্পনা ছিল।

ওয়েস্টার্ন সিকিউরিটি সার্ভিসের বিশ্বাস, এই ঘটনা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে তা ধ্বংস এবং দখলেরও ইঙ্গিত দেয়। তবে চীন হ্যাকিংয়ের এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা সব ধরনের সাইবার-অপরাধের বিরোধিতা করে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360