কোভিড-১৯ টিকা নেয়ার পর জ্বর এসেছে খালেদা জিয়ার - Shera TV কোভিড-১৯ টিকা নেয়ার পর জ্বর এসেছে খালেদা জিয়ার - Shera TV

কোভিড-১৯ টিকা নেয়ার পর জ্বর এসেছে খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার পর খালেদা জিয়ার হালকা জ্বর এসেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে দলের সিনিয়র নেতারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের একথা জানান দলটির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘গত ১৯ জুলাই টিকা নেবার পর একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহ্বান জানিয়েছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360