নামাজরত অবস্থায় এক ইমামের মৃত্যু - Shera TV নামাজরত অবস্থায় এক ইমামের মৃত্যু - Shera TV

নামাজরত অবস্থায় এক ইমামের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ফুলপুরে নামাজরত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে শাহ সাব্দী দরগাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। ইমামের নাম মিরাশ উদ্দিন (৭০)। তিনি কাইচাপুর সিনিয়র আলিম মাদরাসার সাবেক নৈশপ্রহরী ও মাদরাসার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। ১০ বছর আগে অবসরে যাওয়ার পর কিছুদিন ঢাকায় ইমামতি ও শিক্ষকতা করেন। এরপর গত ৭ বছর ধরে দরগাবাড়ি মসজিদে বিনাবেতনে খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন।

তার কলেজ পড়ুয়া ছেলে সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।ইমামের শ্যালক কাইচাপুর মাদরাসার হিসাব রক্ষক এরশাদ খান বলেন, ‘তিনি (ইমাম) সুস্থ ছিলেন। আমার পাশেই এসে দাঁড়িয়ে ক্বাবলাল জুমা শুরু করেন। নামাজের দ্বিতীয় রাকাতেই হঠাৎ তিনি ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।’
মসজিদের সভাপতি দুলাল হোসেন খান বলেন, ‘হুজুর অত্যন্ত সৎ ও আদর্শ ব্যক্তি ছিলেন। তার মতো এত আল্লাহওয়ালা মানুষ বর্তমানে খুব কম পাওয়া যায়। তিনি নিঃস্বার্থভাবে আমাদের মসজিদে ইমামতি করতেন। তার মৃত্যুর পর স্থানীয় মাওলানা আব্দুল জলিল নামাজে ইমামতি করেন।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360