ঢাকায় পৌঁছল বাংলাদেশি আমেরিকানদের উপহার ২৫০টি পোর্টেবল আইসিইউ - Shera TV ঢাকায় পৌঁছল বাংলাদেশি আমেরিকানদের উপহার ২৫০টি পোর্টেবল আইসিইউ - Shera TV

ঢাকায় পৌঁছল বাংলাদেশি আমেরিকানদের উপহার ২৫০টি পোর্টেবল আইসিইউ

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমেরিকা প্রবাসীদের পাঠানো ২৫০টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এসব ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে। এর আগে এসব আইসিইউ ভেন্টিলেটর দিল্লিতে অবস্থান করছিল।

বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360