যেখানে শেষ ঠিকানা হবে ফকির আলমগীরের - Shera TV যেখানে শেষ ঠিকানা হবে ফকির আলমগীরের - Shera TV

যেখানে শেষ ঠিকানা হবে ফকির আলমগীরের

ডেস্ক রিপোর্ট:

করোনার কাছে হার মেনে চলে গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীর। শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এই সংগীতশিল্পী।

একইদিন রাতে ৭১ বছর বয়সী এই কিংবদন্তির জানাজা ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাশুক আলমগীর রাজীব। তিনি জানান, শনিবার (২৪ জুলাই) বেলা ১১টায় ফকির আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় ফকির আলমগীরের মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ যোহর রাজধানীর খিলগাঁও মাটির মসজিদে শেষ জানাজা শেষে তাকে তালতলা কবরস্থানে দাফন করা হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360