শিগগিরই খুলছে না পোশাক কারখানা - Shera TV শিগগিরই খুলছে না পোশাক কারখানা - Shera TV

শিগগিরই খুলছে না পোশাক কারখানা

স্টাফ রিপোর্টার:

এখনি পোশাক কারখানা খুলে দেয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার, সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি-নিকার এর বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই। বিধিনিষেধ মানতে অনীহা রয়েছে। যারা প্রয়োজনেও বের হচ্ছেন এবং যেসব বরাত দিয়ে বের হচ্ছেন, সেগুলো যাচাই করা হবে। যাচাইয়ে খটকা পেলে সংক্রমণ নিরোধ আইনে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে প্রতিষ্ঠান খুললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

বৈঠকে দেশে আরও তিনটি নতুন উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হচ্ছে মাদারীপুর, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায়। নতুন ৩টি নিয়ে দেশে উপজেলার সংখ্যা দাঁড়াচ্ছে ৪৯৫টি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360