৩ দিনেই মিলিয়ন পার শাওন-চঞ্চলের 'নিশা লাগিলো' - Shera TV ৩ দিনেই মিলিয়ন পার শাওন-চঞ্চলের 'নিশা লাগিলো' - Shera TV

৩ দিনেই মিলিয়ন পার শাওন-চঞ্চলের ‘নিশা লাগিলো’

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

চঞ্চল চৌধুরী এবং মেহের আফরোজ শাওনের কণ্ঠে হাসন রাজার বিখ্যাত গান ‘নিশা লাগিলো রে’ প্রকাশিত হওয়ার পর থেকেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে সারা দেশের শ্রোতাদের মাঝে। এই দু’জনকে প্রথমবার একসাথে দেখা যায় গত বছর ‘সর্বত মঙ্গল রাধে’ গানটিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হওয়া গানটি মূলত অভিনয় শিল্পী হিসেবে পরিচিত এই দুই তারকাকে সঙ্গীত জুটি হিসেবে জনপ্রিয় করে তোলে। এবার ঈদুল-আজহার দুদিন আগে ‘আইপিডিসি আমাদের গান’-এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত চঞ্চল-শাওনের দ্বৈত কণ্ঠের দুর্দান্ত গানটি শ্রোতা ও ভক্তদের বিস্মিত করে দেয়।
গানটি অত্যন্ত সাফল্যের সাথে ‘আইপিডিসি আমাদের গান’-এর জনপ্রিয়তার পালে হাওয়া দিয়েছে। পার্থ বড়ুয়া পরিচালিত এই প্লাটর্ফম বিশ্বব্যাপী বাংলাদেশি লোক সংগীত প্রচারের জন্য তৈরি করা হয়েছে। ব্যতিক্রমধর্মী এই প্লাটর্ফম থেকে লোকজ ধারার গান ও বৈচিত্র্যময় বাদ্যযন্ত্র ব্যবহার করে দেশের সেরা শিল্পীদের স্টুডিও রেকর্ডে পারফরম্যান্স আয়োজন করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360