দীর্ঘ ২২ বছর পর নাসিক মেয়র আইভির বাসায় সাংসদ শামীম ওসমান - Shera TV দীর্ঘ ২২ বছর পর নাসিক মেয়র আইভির বাসায় সাংসদ শামীম ওসমান - Shera TV

দীর্ঘ ২২ বছর পর নাসিক মেয়র আইভির বাসায় সাংসদ শামীম ওসমান

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২২ বছর পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাসায় গেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আইভির মা মমতাজ বেগমের (৭০) ইন্তেকালে তাকে সমবেদনা জানাতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে তিনি নগরীর চুনকা কুঠিরে যান।
গত ২৫ জুলাই বিকাল পৌনে ৫টায় শহরের দেওভোগের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আইভীর মা মমতা বেগম। গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৫ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360