করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাবেক অর্থমন্ত্রী - Shera TV করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাবেক অর্থমন্ত্রী - Shera TV

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাবেক অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে রাজধানীতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইস) ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন ভালো আছে। আজ হাসপাতালে ভর্তির পর আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এর আগে ২৫ জুলাই করোনার নমুনা দেন মুহিত। এতে করে ফলাফল পজিটিভ আসে তার। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার বড় ছেলে শাহেদ মুহিতও।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360