বিতর্কিত সেই হেলেনা জাহাঙ্গীর আটক, মাদক উদ্ধার - Shera TV বিতর্কিত সেই হেলেনা জাহাঙ্গীর আটক, মাদক উদ্ধার - Shera TV

বিতর্কিত সেই হেলেনা জাহাঙ্গীর আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, হেলেনা জাহাঙ্গীরের গুলশানের ওই বাসা থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে। মাদকসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360