জানাজার নামাজে সন্ত্রাসীদের হামলা, নিহত ১৩, আহত ৪৫ - Shera TV জানাজার নামাজে সন্ত্রাসীদের হামলা, নিহত ১৩, আহত ৪৫ - Shera TV

জানাজার নামাজে সন্ত্রাসীদের হামলা, নিহত ১৩, আহত ৪৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:

উত্তর ইরাকে একটি জানাজার নামাজে হামলা করেছে সন্ত্রাসীরা। ঐ হামলায় ১৩ জন নিহত ও অন্তত ৪৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৩০ জুলাই) ইরাকের সালাহাদ্দিন প্রদেশে এমন হামলার ঘটনা ঘটে। ইরাকের সেনাবাহিনীর বরাতে গালফ নিউজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে অস্ত্রধারীরা সরাসরি গুলিবর্ষণ শুরু করে। এটি দায়েশ গ্রুপের কাজ হতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানান এক কর্মকর্তা।

২০১৭ সালে আইএসের অস্ত্রধারীরা ইরাক থেকে হটে যেতে বাধ্য হয়। এই প্রদেশ তাদের দখলে ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইরাক কোয়ালিশন বাহিনী অঞ্চলটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এখনও সেখানে আইএসের তৎপরতা রয়ে গেছে। ইরাকের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ইরাকি বাহিনী এখনও প্রায়ই অভিযান চালায় আইএসের বিরুদ্ধে। কারণ আইএস এখনও মনে করে এলাকাটি তাদের দখলে।

দায়েশের তৎপরতা ইদানীং কমে গেলেও ইরাকি সরকারি বাহিনী মাঝে মাঝে অ্যামবুশের শিকার হয়। দায়েশ সবসময় বাগদাদকে টার্গেট করে আসছে। গত ১৯ জুলাই বাগদাদে সন্ত্রাসী হামলায় ৩৬ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে দায়েশ। বাগদাদ সদর সিটির উপকেন্দ্রে হামলাটি চালানো হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360