১৫ আগস্টের হত্যাকান্ড ঘটিয়েছে আওয়ামী লীগ - Shera TV ১৫ আগস্টের হত্যাকান্ড ঘটিয়েছে আওয়ামী লীগ - Shera TV

১৫ আগস্টের হত্যাকান্ড ঘটিয়েছে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার:

১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, নৃশংস এই হত্যাকাণ্ড আওয়ামী লীগই ঘটিয়েছে। জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সরকার ‘নতুন গীত’ গাইছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

সোমবার এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। লালমনিরহাট বিএনপির উদ্যোগে জেলার কোভিড-১৯ হেল্প সেন্টারের উদ্বোধন এবং করোনাভাইরা সংক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360